রাজস্থান বিধানসভার ফলের উপর ভর করে বঙ্গে ‘কামব্যাকে’র স্বপ্ন দেখছে সিপিআই(এম)।
নজরবন্দি ব্যুরো: বাংলায় আগেই বাম রাজত্বের অবসান হয়েছে। কিছু মাস আগে ত্রিপুরায় বিজেপির কাছে যাচ্ছেতাই ভাবে পরাজিত হয় বামপন্থীরা। দেশের মধ্যে একমাত্র কেরলে টিকটিক করে জ্বলছে সিপিআই(এম)। এই অসময়েও এবার মরুরাজ্যে খাতা খুলল সিপিআই(এম)। ২০১৩ সালে তারা একটি আসনেও জিততে পারেনি, তবে রাজস্থান থেকে দুটি আসনে জয় পেলেন সিপিআই(এম)এর প্রার্থীরা। ভদ্রা ও দুঙ্গারগড়ে জয়ী হল সিপিআই(এম)।
সিপিআই(এম) এর এক প্রার্থী ২৩ হাজারের বেশি ভোটে জয়ী বলে ঘোষিত হয়েছে রাজস্থানের দুঙ্গারগড় আসনে। আর এই রাজ্যেরই ভদ্রা আসনে সিপিআই(এম) ৭০ হাজারেরও বেশি ভোটে জয় পায়।
এবার রাজস্থানে সিপিআই(এম) এর জনসভায় লোক সমাগম হচ্ছিল চোখে পড়ার মতন। তা যে ফ্লপ নয়, তা যে ভোট বাক্সে পর্যবসিত হয়েছে, তার প্রমাণ মিলল গত কাল নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই।
রাজস্থানের এই ফলে খুশি বঙ্গ সিপিআই(এম)। আর এই জয়ের উপর ভিত্তি করে এই রাজ্যে আবারও ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা শুরু করেছে তারা।

No comments