অশনি সঙ্কেত ২০১৯? ৪ রাজ্যে ২০১৪-য় জয়ী ৫০টি লোকসভা আসনে পিছিয়ে বিজেপি! #Editorial
অর্ক সানাঃ অধরাই থেকে গেল বিজেপির কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন! ২০১৪-র ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই শুরু মোদী অমিত জুটির কংগ্রেস মুক্ত ভারত গড়ার লক্ষে অপ্রতিরোধ্য হয়ে ওঠা। ঝড় এমনই উঠল মানিকের বাম দূর্গ ত্রিপুরাতেও ফুটল পদ্মফুল। ভারতের মানচিত্রে কয়েকটি রাজ্য ছাড়া প্রায় সব রাজ্যের রং-ই গেরুয়া!
তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল জনসভায় জনসভায় বলতে লাগলেন ১৯টি রাজ্যে বিজেপি, আমরা পারিনা পশ্চিমবঙ্গ কে মোদীজি কে গিফট করতে? যাই হোক গিফট হবে কিনা বোঝা যাবে ২০২১ সালে কিন্তু তার আগে আছে ২০১৯ লোকসভা নির্বাচন। মোদী অমিত জুটি পারবেন এই ৫ রাজ্যে পরাজয়ের ক্ষত মেরামত করতে? রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হওয়ার পরেই গুজরাট নির্বাচনে বুঝিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কোনোমতে গড় দখলে রাখে বিজেপি, কার্যত ঘাড়ে নিশ্বাস ফেলেছিল কংগ্রেস। আর এবার রাহুল প্রমাণ করলেন তিনি পাপ্পু নন! সোজা ভাষায় বললে 'পাপ্পু পাশ নেহি ফার্স্ট হো গেয়া'।
এক ঝলকে দেখেনিন ২০১৪ সালে ঝড় বইয়ে দেওয়া বিজেপির ৪ রাজ্যের বর্তমান অবস্থা, অর্থাৎ এক্ষুনি লোকসভা নির্বাচন হলে কি হতে পারে।
একনজরে দেখে নিন ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কেমন দেখতে ছিল 'গেরুয়া তথা কংগ্রেস মুক্ত ভারতের মানচিত্র' আর পাশাপাশি দেখুন ২০১৮ সালের ডিসেম্বর মাসে সেই 'গেরুয়া তথা কংগ্রেস মুক্ত ভারতের মানচিত্র'!!
তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল জনসভায় জনসভায় বলতে লাগলেন ১৯টি রাজ্যে বিজেপি, আমরা পারিনা পশ্চিমবঙ্গ কে মোদীজি কে গিফট করতে? যাই হোক গিফট হবে কিনা বোঝা যাবে ২০২১ সালে কিন্তু তার আগে আছে ২০১৯ লোকসভা নির্বাচন। মোদী অমিত জুটি পারবেন এই ৫ রাজ্যে পরাজয়ের ক্ষত মেরামত করতে? রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হওয়ার পরেই গুজরাট নির্বাচনে বুঝিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কোনোমতে গড় দখলে রাখে বিজেপি, কার্যত ঘাড়ে নিশ্বাস ফেলেছিল কংগ্রেস। আর এবার রাহুল প্রমাণ করলেন তিনি পাপ্পু নন! সোজা ভাষায় বললে 'পাপ্পু পাশ নেহি ফার্স্ট হো গেয়া'।
রাজস্থান ২০১৪(মোট আসন ২৫)
বিজেপি - ২৫
কংগ্রেস - ০০
রাজস্থান এখন(মোট আসন ২৫) বিধানসভার রেজাল্টের ভিত্তিতে আনুমানিক ফলাফল।
কংগ্রেস - ১৮
বিজেপি - ০৭
মধ্যপ্রদেশ ২০১৪(মোট আসন ২৯)
বিজেপি - ২৭
কংগ্রেস - ০২
মধ্যপ্রদেশ এখন(মোট আসন ২৯) বিধানসভার রেজাল্টের ভিত্তিতে আনুমানিক ফলাফল।
কংগ্রেস - ১৫
বিজেপি - ১৪
ছত্তিসগড় ২০১৪(মোট আসন ১১)
বিজেপি - ১০
কংগ্রেস - ০১
ছত্তিসগড় এখন(মোট আসন ১১) বিধানসভার রেজাল্টের ভিত্তিতে আনুমানিক ফলাফল।
কংগ্রেস - ০৯
বিজেপি - ০২
গুজরাট ২০১৪ (মোট আসন ২৬)
বিজেপি - ২৬
কংগ্রেস - ০০
গুজরাট এখন(মোট আসন ২৬) বিধানসভার রেজাল্টের ভিত্তিতে আনুমানিক ফলাফল।
বিজেপি - ১৫
কংগ্রেস - ১১
অর্থাৎ এই ৪টি রাজ্যের মোট ৯১টি আসনের মধ্যে বিজেপি ২০১৪ সালে জিতেছিল ৮৮টি আসন। আর বর্তমানে বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী অনুমানিক ভাবে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা ৩৮টি আসনে!! অর্থাৎ আসন কমতে পারে ৫০টি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই হিসেব বিজেপি নেতৃত্ব করেননি কি?

No comments