বামেদের কৃষক আন্দোলনকে মর্যাদা দিল কংগ্রেস। ছত্তিসগড়ে কৃষিঋণ মুকুবের সিদ্ধান্ত নবনির্বাচিত সরকারের!
নজরবন্দি ব্যুরো: গত লোকসভা নির্বাচনে মোদী ঝড়ে বিরোধী শিবির প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। দু-একটা রাজ্য ছাড়া প্রায় গোটা দেশে গেরুয়া সৈনিকদের দখলে চলে আসে। রাতারাতি মোদী 'দল নেতা' থেকে রাষ্ট্র নেতাতে পরিণত হন। কিন্তু এতকিছু হওয়ার পরেও সারা দেশ জুড়ে বারে-বারে কৃষক আন্দোলনে কেঁপে ওঠে মোদী সরকার।
কৃষকরা নির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে তাদের এই আন্দোলন গুলি সংগঠিত করে। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম ছিল কৃষিঋণ মকুব । যদি আমরা এই মোদী সরকার ক্ষমতায় আসার পরে থেকে দেশের কৃষকদের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে প্রতি বছর কয়েক হাজার কৃষক দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
আজ ৫ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে এটা স্পষ্ট, যে দেশে আর মোদী ম্যাজিক নেই। উল্টে প্রবল চাপে মোদী-রাজনাথরা। যদি আজকের নির্বাচনের ফলাফলের ধারাবাহিকতা চলতে থাকে তাহলে ২০১৯ সালের লোকসভা নির্বাচন বিজেপির কাছে খুব একটা সুখকর হবে না। এমনটাই মনে করেন রাজনৈতিক বোদ্ধারা।
কৃষক অসন্তোষ এবং সারা দেশ জুড়ে বামেদের নেতৃত্বে কৃষক আন্দোলন মোদী সরকারের ভিত নাড়িয়ে দেবার অন্যতম কারণ । আর তাই ছত্রিশগড়ে কংগ্রেসের নিতৃত্বে স্থানী সরকার কৃষি ঋণ মোকুবের সিদ্ধান্ত গ্রহণ করল। এই ঘোষণায় খুশি ওই রাজ্যের কৃষকরা। খুশি ওখানের কমিউনিস্ট নেতারা।

No comments