Header Ads

বিপন্ন চিলাপাতা


নজরবন্দি:  পশ্চিমবঙ্গের সবচাইতে আকর্ষণীয় এবং ঘন বনাঞ্চল চিলাপাতা অভয়ারণ্য আজ বিপন্ন। বনদফতরের এক শ্রেণীর কর্মীর ক্রমাগত উদাসীনতায় দক্ষিণ মেন্দাবাড়ি তে শাসকদলের ঘনিষ্ঠ কয়েকজন ঠিকাদার,
বালি-পাথরের সিন্ডিকেট এর চাঁই আজ জঙ্গলের গায়ে ইটভাটা বানিয়ে উৎপাদন শুরু করার পথে। এলাকায় যতন মাঝি, সুভাষ দে, শঙ্কর ঘোষের নাম উঠে আসছে। বুড়িবসরা নদীর গা ঘেষে এই অনন্য সুন্দর জায়গাটিতে কুয়ো খুঁড়ে গড়ে তোলা হচ্ছে চুল্লি।

এমনিতেই বিকেলের পর এই জায়গায় জল খেতে আসে হরিণ, বাইসন, ময়ূরের দল। আজ যে কোন সময়ে তারা দূর্ঘটনার শিকার হতেই পারে। আবার নতুন করে এই অনন্যসাধারণ জঙ্গলে শুরু হতে পারে হরিণ মেরে মাংস খাবার চল।
 দঃমেন্দাবাড়ির বনদফতরের উদাসীনতা সত্যিই অবাক করার মতো। এমনিতেই কাঠ কেটে কেটে বনাঞ্চল তো শেষ করে ফেলা হচ্ছেই, তার সাথে নতুন সংযোজন এই ইটভাটা! এই নিয়ে প্রকৃতি প্রেমীরা খুবই ক্ষুব্ধ এবং তারা আগামী প্রতিবাদ কর্মসূচি তৈরি করছেন বলে জানা যাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.