Header Ads

নির্বাচনে ভয়ঙ্কর খারাপ ফল, তড়িঘড়ি পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন মোদী!!

নজরবন্দি ব্যুরো: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসাবে ধরা হয়ে ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই সেমিফাইনালের ফলাফলে গোবলয়ে কার্যত ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি।
ছত্তিশগড় ও রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস শিবির। মধ্যপ্রদেশেও শাসক বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে কংগ্রেসের। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী। চলতি মাসের ১৬ তারিখ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। সেই সভা আর হচ্ছে না। জানিয়ে দিলেন বঙ্গ বিজেপির নেতারা।

সূত্রের দাবি, মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কলকাতার ৬ মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরে এই কথা জানিয়ে দেওয়া হয়। যা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এই রাজ্যের বিজেপির একটা বড় অংশের মতে, পাঁচ রাজ্যের নির্বাচনে ভয়ংকর খারাপ ফলই প্রধানমন্ত্রীর এই রাজ্য সফর বাতিলের আসল কারণ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.