Header Ads

ফের প্ররোচনামূলক বক্তব্য দিলীপ ঘোষের!

নজরবন্দি ব্যুরো: ফের এবার মঞ্চ থেকে প্ররোচনামূলক বক্তব্য রাখলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে গতকাল ৫ রাজ্যে বিজেপির গো-হারের পর দিন বক্তব্য শোনার জন্য তেমন লোক ছিল না। মাঠ ফাঁকা হলেও চটকদারি কথা কমেনি দিলীপ-বাবুর।

বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ছিল দিলীপ ঘোষের জনসভা।
সেখানে বক্তব্য রাখার সময় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
এদিন দিলীপ-বাবু বলেন, বিজেপির দখলে থাকা পঞ্চায়েত সমিতি  ভাঙতে এলে এবার জামা তো খুলবই। সঙ্গে পিঠের চামড়াও খুলে নেবে বিজেপি। এই প্রথম নয়। এর আগেও অনেকবার এই রকম বিতর্কিত বক্তব্য রেখে ছিলেন দিলীপ বাবু। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.