শুধু ৮২ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন কেন? রাজ্যের বাকি ১৭টি পুরসভায় কেন নয়? প্রশ্ন নির্বাচন কমিশনের।
নজরবন্দি ব্যুরো: জানুয়ারি মাসের ৬ তারিখে ভোট কলকাতার ৮২ নম্বর ওয়ার্ডে। আর এই নির্বাচন নিয়ম রক্ষার হলেও রাজ্যের সব মানুষের নজর থাকবে এই নির্বাচনের দিকে।
৮২ নম্বর ওয়ার্ডে ভোটে লড়বেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার আগেই এই ভোট নিয়ে রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের। শুধু চেতলায় নির্বাচন কেন? ১৭ টি পুরসভায় ভোট নয় কেন? জানতে চেয়ে বুধবার রাজ্যকে চিঠি দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের যুক্তি, যদি ভোট হয়, তবে সেটা কেন শুধু চেতলায় হবে, তা রাজ্যের বাকি ১৭টি পুরসভায় কেন হবে না? তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

No comments