Header Ads

রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হলেন শক্তিকান্ত দাস।


নজরবন্দি ব্যুরোঃ উর্জিত প্যাটেলের ইস্তফার পর ২৪ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই, মঙ্গলবার শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে বসানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| বিমুদ্রাকরণের সময় শক্তিকান্ত দাসই ছিলেন সরকারের অর্থ বিষয়ক সচিব|
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি একটি বিজ্ঞপ্তিতে জানায়, শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে| নিয়োগ হওয়ার একদিন পর বুধবার আরবিআই-এর ২৫ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শক্তিকান্ত দাস|

 এ দিন নতুন গভর্নর শক্তিকান্ত দাস বলেন, প্রতিষ্ঠান হিসাবে রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা থাকা ভীষণভাবে দরকার। আগামী দিনে প্রতিষ্ঠানের স্বাধীনতা অটুট থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.