Header Ads

খাগড়াগড় কাণ্ডের মূল চক্রীকে হেফাজতে পেল কলকাতা পুলিশ!

নজরবন্দি ব্যুরোঃ খাগড়াগড় কাণ্ডের স্মৃতি এখনও ভুলতে পারেনি রাজ্যের জনগণ। আর এই ঘটনার মাস্টার-মাইন্ড কওসর আলি। এতদিন পরে সেই কওসর আলিকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশ।
গতকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় খাগড়াগড় কাণ্ডের নায়ক কওসরকে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, গত বছর(২০১৭) বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে বড়সড় নাশকতার এই চক্রান্তকে। ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত একাধিক জঙ্গির নাম উঠে আসে প্রশাসনের হাতে।
তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ।
এরপর বেশকিছুটা সময় কেটে জায়। এর পর চলতি বছর অগাস্ট মাসে কর্ণাটক থেকে কওসরকে গ্রেফতার করে এনআইএ। তারপর এই প্রথম খাগড়াগড় কাণ্ডের মাস্টার-মাইন্ড কওসর আলিকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশ। কওসরকে জেরা করে একাধিক ঘটনার কিনারা পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা।
Theme images by lishenjun. Powered by Blogger.