Header Ads

"বিজেপি বিপজ্জনক দল কিনা তা ঠিক করবে জনগণ" রজনীকান্ত।


নজরবন্দি ব্যুরোঃ বিজেপি বিপজ্জনক দল কিনা তা ঠিক করবে জনগণ। আজ মঙ্গলবার এমনটাই বললেন দক্ষিণী ছবির সুপারস্টার ও রাজনীতিবিদ রজনীকান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়,
বিজেপি কি বিপদজ্জনক দল? তা না হলে জাতীয় স্তরে এভাবে বিজেপি বিরোধী জোট তৈরি কেন হচ্ছে?

জবাবে তিনি বলেন, ''‌বিরোধীরা যখন এমনটা ভাবছেন সত্যি হয়তো তাই হবে। আসলে আমি বলতে চাইছি বিজেপি বিপদজ্জনক দল কিনা তা মানুষই সিদ্ধান্ত নেবেন।

যদি ১০ জন মানুষ একজনের বিরুদ্ধে যান, তাহলে আপনারাই সিদ্ধান্ত নিন কে শক্তিশালী''। রজনীকান্তের এই মন্তব্য নিয়ে জাতীয় রাজনীতিতে চলছে জোর জল্পনা।


Theme images by lishenjun. Powered by Blogger.