Header Ads

রাজ্যে আসতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


নজরবন্দি ব্যুরোঃ আগামী ২০ ডিসেম্বর বি জে পি-র 'গণতন্ত্র বাঁচাও' রথযাত্রার পর রায়গঞ্জের জনসভায় আসার প্রবল সম্ভাবনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অন্তত এমনটাই দাবি উত্তর দিনাজপুর জেলা বি জে পি নেতৃত্বের। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে শুরু হচ্ছে রথযাত্রা।
ইতিমধ্যেই শিলিগুড়ি ও জলপাইগুড়িতে হতে চলা জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসার কথা প্রায় পাকা হয়েছে বলে রাজ্য বি জে পি সূত্রে খবর।দাড়িভিট আন্দোলন যেহেতু জাতীয় রাজনীতিতেও একটি ভিন্নমাত্রা এনেছে, তাই এই জেলার সদর শহরে যোগী আদিত্যনাথের আসার বিষয়ে মোটামুটি সদর্থক বার্তাই পেয়েছে বলে জানায় জেলা নেতৃত্ব।

 ১৯ নভেম্বর প্রদেশ নেতৃত্বের সঙ্গে হওয়া বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও অমিত শাহকে জেলার জনসভায় চেয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে তারা। রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের কাছে দাড়িভিট আন্দোলনকে সামনে রেখেই এমন আবদার করেছে। জেলার বি জে পি নেতাদের কথায়, দাড়িভিটের মতো অন্যতম রাজনৈতিক ইশুকে আগামী লোকসভায় ব্যবহার না করতে পারলে তা হবে তাঁদের চরম ব্যর্থতা। এই যুক্তিকে অগ্রাহ্য করতে পারেনি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। যার ফলে রায়গঞ্জে যোগীর আবির্ভাব শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে জেলা নেতৃত্ব।

Theme images by lishenjun. Powered by Blogger.