বেঙ্গালুরুতে সানি লিওনের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি কট্টর কন্নরপন্থীদের।
নজরবন্দি ব্যুরো: ৩ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে যাচ্ছেন সানি লিওন। সেই অনুষ্ঠানের বিরুদ্ধেই সুর চড়াতে শুরু করেছেন, কট্টর কন্নড়পন্থীদের একাংশ। প্রায় একবছর আগে কট্টর কন্নড়পন্থীদের একটি অংশের বিক্ষোভের জেরে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সানি লিওনের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
যদিও পরে তা তুলে নেওয়া হয়।কট্টর কন্নড়পন্থীদের একাংশের প্রতিনিধি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁদের সদস্যরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের কর্মসূচি নিচ্ছেন। সানি লিওন কি কিট্টুর রানি চেনাম্মা হতে পারবেন, প্রশ্ন কট্টর কন্নড়পন্থীদের একাংশের। তাঁদের সংস্কৃতিকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ। তারা কোনও মতেই অনুষ্ঠানটি হতে দেবেন না বলে জানিয়েছেন।
কট্টর কন্নর পন্থীদের এই অংশের অভিযোগ, এর আগের বার বেশ কিছু কট্টর কন্নরপন্থীরা তাদের সংগঠনকে কালিমালিপ্ত করেছিল। এবার শুরু কর্ণাটকেই নয়, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, রাজ্যে সানি লিওনের অনুষ্ঠান বাতিল করতে হবে।
