Header Ads

টানা তিন দিন কেটে গেলেও কথা হল না সোমেন-অধীরের!


নজরবন্দি ব্যুরো: দু’জনের সম্পর্ক অনেক দিনের। এর মধ্যে একজন সদ্য প্রদেশ সভাপতির পদ থেকে সরেছেন। আর অন্যজন সেই পদে বসলেন। অথচ ৩ দিন কেটে গেলেও এখনো তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। যা নিয়ে কৌতূহল বাড়াচ্ছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস এর সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন অধীর চৌধুরী। নতুন সভাপতি হয়েছেন সোমেন মিত্র।

ছোড়দার আগমনে আনন্দিত কংগ্রেস সমর্থক। তারপর থেকে প্রতিদিনই দলে দলে নতুন প্রদেশ সভাপতির সঙ্গে দেখা করার ধুম পড়েছে। তার মধ্যেও অনেকেরই কৌতূহল প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে নিয়ে। তিনি নতুন সভাপতিকে ফোনে অভিনন্দন জানিয়েছেন কিনা সেটা অনেকেই জানতে চাইছেন নতুন সভাপতির কাছে।

এই বিষয়ে সোমেন মিত্র জানিয়েছেন, এখনও তার কাছে অধীর চৌধুরীর কোনও ফোন করেনি। তিনি অধীর-বাবুকে ফোন করেছেন কিনা জানতে চাওয়া হলে হালকা ভাবে সোমেন মিত্র বলেন, না, এখনও কথা হয়নি। তবে আমি ফোন করব......। 
Theme images by lishenjun. Powered by Blogger.