Header Ads

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ আশ্বাস কমিশনের, পুজোর পরেই সমস্যার সমাধান!


নজরবন্দি ব্যুরো: বিতর্ক চলছে অনেক দিন ধরে। এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় আশ্বাস কমিশনের।
লাগাতার আন্দোলন কর্মসূচির জেরে অবশেষে নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর পরই জারি হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। মঙ্গলবার চাকরি-প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে এমনটাই আশ্বাসের কথা জানিয়েছে চেয়ারম্যান।

জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকের শূন্যপদ বাড়ানো ও ডিসেম্বরের মধ্যে নিয়োগের দাবি মেনে নিয়েছে কমিশন। এর পাশাপাশি নবম-দ্বাদশে কমন প্রার্থীদের উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন আটকানো নিশ্চিত করবে কমিশন। আর সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর পর বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে এদিন আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয়েছে। 
Theme images by lishenjun. Powered by Blogger.