বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাইনা নেহওয়াল।
নজরবন্দি ব্যুরোঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাইনা নেহওয়াল। দীর্ঘদিন ধরেই এই ভারতীয় ব্যাডমিন্টন তারকার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল ক্রীড়ামহলে।
এবার সেই গুঞ্জনে সরকারি সিলমোহর পড়ে গেল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই সাতপাঁকে বাধা পড়তে চলেছেন সাইনা। কিন্তু কাকে বিয়ে করছেন, হায়দরাবাদি শাটলার? তিনি বিয়ে করছেন নিজেরই সতীর্থ পেরুপলি কাশ্যপকে ।
আগামী ১৬ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে কাশ্যপ এবং সাইনার। হায়দরাবাদেই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে, বিয়েটা হবে ব্যক্তিগতভাবেই। মোট ১০০ জনকে নিমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। তবে, বিয়ের সপ্তাহখানের মধ্যেই বড়সড় পার্টির আয়োজন করা হচ্ছে। ২১ ডিসেম্বর হতে পারে গ্র্যান্ড রিসেপশন।
