আধারের সাংবিধানিক বৈধতা মেনে নিল সুপ্রিম কোর্ট।
নজরবন্দি ব্যুরো: আধার মামলায় কেন্দ্রের পক্ষেই রায় দিয়ে আধারের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে বেঞ্চ আধার মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দেয়।
কিছুদিন আগে আধার কার্ডের থাকা তথ্য ব্যক্তির গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে বলে আদালতে পিটিশন জমা পড়েছিল। সেই প্রেক্ষিতেই আদালত সেই অভিযোগ খারিজ করে। এর পাশাপাশি বিচারপতি-স্পষ্ট জানিয়ে দেয়, আধার সাংবিধানিকভাবে বৈধ।
বিচারপতি জানিয়েছেন, আধার অন্য পরিচয় পত্রের চেয়ে কিছুটা আলাদা। কারণ এটিকে ডুপ্লিকেট করা যাবে না। ফলে আধার কার্ড ও অন্য পরিচয়পত্রের মধ্যে কিছুটা পার্থক্য আছে। খুব নামমাত্র অবস্থান, পরিচয় ও বায়োমেট্রিক ডেটা নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একটি ইউনিক নম্বর ও তা কারও সঙ্গে মেলানো চলবে না।
