বিজেপির ডাকা বনধে ব্যাপক সাড়া শহর কলকাতায়। মিছিল এগিয়ে নিয়ে চলেছেন দিলীপ ঘোষ।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে আজ বনধের ডাক দিয়েছে বিজেপি। ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে ১২ ঘন্টার এই বনধে সাড়া মিলেছে রাজ্য জুড়ে।
রাজ্যের একাধিক এলাকায় বনধের সমর্থনে পথে নেমেছেন বিজেপি কর্মীরা। কলকাতায় হাজরা মোড়ের দিকে মিছিল করে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাসবিহারী সহ কলকাতার বেশ কিছু এলাকায় বিজেপির মিছিলকে পথ বদল করিয়েছে পুলিশ।
বনধ সফল করতে রাস্তায় দলীয় পতাকা হাতে বেরিয়েছেন গেরুয়া কর্মীরা। কয়েকটি এলাকায় তৃণমূল কর্মীদের সাথে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বনধ সমর্থকরা। কলকাতায় বাস ড্রাইভাররা দুর্ঘটনা থেকে বাঁচতে মাথায় হেলমেট পড়ে বাস চালাচ্ছেন আজ। বিজেপি কর্মীদের দাবি কলকাতায় ব্যাপক সাড়া পড়েছে বন্ধে।