"বনধে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে মানুষ, আর মারবার জন্য বসে আছে টিএমসি", রূপা গাঙ্গুলি।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে আজ ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ছাত্র মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এই বনধ বিজেপির। বনধের দিনে পথে নামলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
আজ বনধের দিনে রাস্তায় নেমে কাগজ বিলি করলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধে সামিল হয়েছেন। সমস্ত বাস সকাল ন'টার ব্যস্ত সময়ে খালি যাচ্ছে। এর থেকেই বোঝা যায় যে মানুষ এই বনধকে সমর্থন করছেন।"
তিনি আরও বলেন, "বিজেপির তরফে কোনো মারদাঙ্গা করা হবে না। যারা নিজের ইচ্ছেয় বনধ পালন করতে চান তারাই করবেন। বরং বনধ আটকাতে রাস্তায় অশান্তি করছে তৃণমূল। মারবার জন্য বসে আছে তৃণমূল কংগ্রেস।"