Header Ads

বিজেপির মিছিলকে তাড়া! ধুন্ধুমার কাণ্ড শ্যামবাজারে



নজরবন্দি ব্যুরো: বনধের দিন সকালে শ্যামবাজারে ধুন্ধুমার কাণ্ড তৃণমূল আর বিজেপির মধ্যে। জানা গিয়েছে, সকালে বনধের সমর্থনে মিছিল শুরু করে বিজেপি।
ওই মিছিল শুরু হওয়ার একটু পরে পাল্টা মিছিল শুরু করে শাসক তৃণমূল। কার্যত শ্যামবাজার পাঁচ-মাথার মোড় থেকে বিজেপির মিছিল কিছুটা এগোতে গেলেই পিছন থেকে মিছিলকে ধাওয়া করে তৃণমূল। বিপদ বুঝে একটা সময় মিছিলের মাঝখানে কর্তব্যরত পুলিশ কর্মীরাও চলে আসে। যাতে দুই দলের মধ্যে কোনও ঝামেলা না বাধে।
কিন্তু তা-সত্যেও পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ। কিছুক্ষণের মধ্যে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যদিও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
Theme images by lishenjun. Powered by Blogger.