Header Ads

বনধে কিছু অশান্তি হলে দায় রাজ্য সরকারের! জানিয়ে দিলেন মুকুল রায়।


নজরবন্দি ব্যুরো: রাজনৈতিক দল হিসেবে বিজেপি তার রাজনৈতিক কাজ করবে। ধর্মঘটের দিন রাস্তায় যদি কোনও অশান্তি হয় তার দায় পুরোটাই রাজ্য সরকারের। বনধ নিয়ে রাজ্যে সরকারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মুকুল রায়।


আগেই ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। ইসলামপুরে ছাত্র-মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে বনধের ডাক দিয়েছে তারা। আর এই বনধ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এর পাশাপাশি এই বনধের বিরোধিতায় কর্মী-সমর্থকদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলের নেতারা। এই বিষয়ে মুকুল রায় বলেন, "আমি বলছি মানুষ ধর্মঘট করবে।


তাই এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, বনধ সম্পর্কে মানুষকে সচেতন করুন। কিন্তু রাস্তায় নেমে কেউ ঝামেলা করবেন না। কারণ, আমরা সন্ত্রাসবাদী দল নয়। সন্ত্রাসবাদী দল হলে সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাসের মধ্য দিয়ে করতাম। আমরা মানুষের কাছে যাব। আমার বিশ্বাস মানুষ বনধের পক্ষে সায় দেবে। বনধ হবে কি হবে না তা এই রাজ্যের সাধারণ মানুষ ঠিক করবে।"
Theme images by lishenjun. Powered by Blogger.