অপরাধীদের ভোটে দাঁড়াতে আর বাধা থাকছে না! রায় সর্বোচ্চ আদালতের।
নজরবন্দি ব্যুরো: এবার থেকে আর অভিযুক্তদের ভোটে দাঁড়ানোয় বাধা দিতে নারাজ সুপ্রিম কোর্ট।এবিষয়ে সংসদকেই আইন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
রাজনীতিতে অপরাধীদের প্রবেশ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের মঙ্গলবারের এই রায়ের ফলে অপরাধীদের ভোটে দাঁড়ানোয় আর কোনও বাধা রইল না।
এই মামলার রায় দানের সময় প্রধান বিচারপতি দুর্নীতিকে জাতীয় অর্থনীতিতে সন্ত্রাস বলে চিহ্নিত করেন। আদালতের তরফে বলা হয়েছে, মনোনয়ন পেশের পর রাজনৈতিক দল এবং প্রার্থীরা অপরাধ রেকর্ড সম্পর্কে খবরের কাগজ এবং টিভি চ্যানেলে অন্তত যেন তিনবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অপরাধী মুক্ত রাখতে একাজ সাহায্য করবে বলে ধারণা সর্বোচ্চ আদালতের।
