Header Ads

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত মোদী?



নজরবন্দি ব্যুরো:এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে নরেন্দ্র মোদীকে। তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দারার্জন এই বিষয়ে জানিয়েছেন, পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য প্রকল্প চালু করার জন্য তিনি নোবেল পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীকে মনোনীত করেছেন।



তামিলনাড়ুর বিজেপি সভাপতির অধ্যাপক পি সৌন্দারার্জন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজির বিভাগীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনিও মোদীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন।
রাজ্য বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই খবর পাওয়া গিয়েছে।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের সর্ববৃহত স্বাস্থ্য প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত চালু করায় ২০১৯-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনোনীত করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দারার্জন।


Theme images by lishenjun. Powered by Blogger.