সানি লিওনের পর এবার আর এক পর্ন তারকাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। অভিনয় করবেন রিচা চড্ডা।
নজরবন্দি ব্যুরোঃ সানি লিওনের বায়োপিক ওয়েব সিরিজ নিয়ে বলিউডে তুমুল হইচই এর মধ্যেই জানা গেল আরো এক পর্ন তারকাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে।
আর সেই বায়োপিকে অভিনয় করবেন রিচা চড্ডা। এ ছবিতে অভিনয় করতে গিয়ে বেশ খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে উত্তাপ ছড়াবেন এই অভিনেত্রী। জানা গেছে, নব্বইয়ের দশকের দক্ষিণের অভিনেত্রী শাকিলার ভূমিকায় অভিনয় করবেন রিচা।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দক্ষিণের শাকিলা। এর পরেই তামিল, তেলুগু, মালয়ালমের অ্যাডাল্ট ছবিতে অভিনয় করা শুরু করেন তিনি।রিচা চাড্ডা এর আগেও তার অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শককে। রিচা জনপ্রিয় 'ফুকরে' সিনেমার দুটি পার্টেই কাজ করেছেন। তাই বায়োপিকের পরিচালক ইন্দ্রজিত্ লঙ্কেশ বেছে নিয়েছেন রিচাকে। প্রসঙ্গত, এর আগেও দক্ষিণের অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির অভিনেত্রী সিল্ক স্মিতার বায়োপিক হয়েছে। সেই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালান।
