শিক্ষক নেই, তবু হবেনা কনভার্সন! করা যাবেনা শিক্ষক নিয়োগ। শিক্ষামন্ত্রীর নয়া নির্দেশ ঘিরে বিতর্ক
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকপদের রূপান্তর বা কনভার্সন সম্ভব নয়, এক বৈঠকে স্পষ্ট একথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকার বহু আগেই এই নিয়ম বাতিল করেছেন, স্মরণ করিয়ে দিলেন পার্থ বাবু।
তিনি বলেন, কনভার্সন এর সিদ্ধান্ত ডিআই রা নিতে পারবেন না। কারণ ১৯৯৪ সালের এই নিয়ম বাতিল করা হয়েছে। তাই কোনো স্কুলে শিক্ষক প্রয়োজন হয় তা জানাতে হবে সংশ্লিষ্ট জেলাশাসক ও স্কুলশিক্ষা কমিশনারেটকে। এবিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশ, আগামি ৫ অক্টোবরের মধ্যে স্কুল গুলির শিক্ষক সংখ্যা, পরিকাঠামো ও শূন্যপদের বিবরণ শিক্ষা দপ্তরে পাঠাতে হবে।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেন, মাত্র ২ মাস আগেও শিক্ষক পদের কনভার্সন হয়েছে৷ স্কুলশিক্ষা কমিশনারেটও জানান, ২০১১ সালের পর থেকে রাজ্যের একের পর এক মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। অথচ শিক্ষক নিয়োগ করা হয়নি নতুন করে।
এই সমস্যা মেটাতে কনভার্সন ছাড়া কোনো উপায় নেই৷ এখন হঠাৎ করে এই নয়া বিধি জারি করলে ক্ষতি হবে স্কুলগুলির পঠনপাঠন৷ তবে এসব কথাতে কান দিতে নারাজ শিক্ষামন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামপুরের দাড়িভিট স্কুলে হওয়া কনভার্সন সম্পূর্ণ বেআইনি। এরকম ঘটনা বরদাস্ত করা হবে না।