কাছের মানুষ! জন্মদিনে চমকে দিলেন মোদী।
নজরবন্দি ব্যুরোঃ জন্মদিন কাটানোর জন্য লোকসভা কেন্দ্র বারানসীকেই বেছে নিয়েছিলেন। তবে রাতের বারানসীতে আমজনতার পাশেই দেখা যাবে প্রধানমন্ত্রী মোদীকে, এটা ভাবতে পারেননি কেউই।
নিজের জন্মদিনে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন মোদী। সন্ধেবেলা নারুর গ্রামের এক প্রাথমিক স্কুলে পড়ুয়াদের সাথে গল্প করেন৷ এরপরেই এলো আসল চমক। রাতে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসের গেস্ট থাকার বন্দোবস্ত হয়েছিল তাঁর। কিন্তু সেপথে গেলেন না প্রধানমন্ত্রী। হঠাৎই স্টেশনের পথ ধরে পৌঁছে যান মান্ডুয়াডি স্টেশনে। ১ নং প্লাটফর্মে হেঁটে বেড়াচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, এ দৃশ্য যে সত্যিই বিরল তা বলা অপেক্ষা রাখে না। নিমেষে ছড়িয়ে পড়ে খবর৷ মোদীকে দেখতে মুহূর্তে ভিড় জমে যায়। যাত্রীদের সাথে মিশে গিয়ে কথাও বলেন তিনি। এরপরে ফেলেন গেস্ট হাউজে। আসলে তিনি নিজে চোখে দেখতে চেয়েছিলেন কেমন আছে বারানসী? আর তাই জন্মদিনের মাঝরাতে এই 'সারপ্রাইজ ভিজিট'।

No comments