Header Ads

করাচী থেকে এল হুমকি চিঠি! উড়িয়ে দেওয়া হবে দেশের ৮ টি স্টেশন! সতর্কতা জারি।


নজরবন্দি ব্যুরোঃ  হুমকি চিঠি আসল হরিয়ানার আম্বালা ক্যান্টমেন্ট রেল ডিরেক্টরের কাছে চিঠিতে উল্লেখ রয়েছে, বছরের ২০ অক্টোবর আম্বালা সহ ৮ টি  স্টেশন একসঙ্গে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবেচিঠি আসার পরই স্টেশনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে 
পুলিসের প্রাথমিক অনুমান, লস্কর--তৈবার পক্ষ থেকে এই চিঠি পাঠানো হতে পারে কারণ চিঠিতে পাকিস্তানের করাচির ঠিকানা দেওয়া রয়েছে সেখান থেকেই এই চিঠিটি এসেছে যদিও কোনও জঙ্গি গোষ্ঠী এখনও বিষয়ে কোনও দায় স্বীকার করেনি চিঠিতে যে যে স্টেশনের নাম রয়েছে সেগুলি হল জগধারী, সাহারানপুর, জাখাল, হিসার, করনাল, রোহতক এবং পাণিপথ


শুধু স্টেশন নয়, অক্টোবরে বেশ কিছু পেট্রোলপাম্প এবং মন্দিরেও বিস্ফোরণ ঘটানো হবে বলে জানা যাচ্ছে চিঠি থেকে  হুমকি চিঠি পাওয়ার পর উল্লেখিত স্টেশন এবং পেট্রোলপাম্প-মন্দির সহ গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে 

Theme images by lishenjun. Powered by Blogger.