Header Ads

বি জে পি-তে মাধুরী ? জল্পনা তুঙ্গে। মুম্বই থেকে প্রার্থী হওয়ার সম্ভবনা।


নজরবন্দি ব্যুরোঃ  কয়েক মাস আগেই কেন্দ্রের বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান সঙ্গে নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বাসভবনে এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছিল সম্পর্ক ফর সমর্থন
তখনই নাকি বলিউডের এই অভিনেত্রীর কাছে আগামী লোকসভা নির্বাচনে পদ্ম প্রতীকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয় রাজধানীর রাজনীতিতে জোরালো গুঞ্জন এখন মুম্বই থেকে মাধুরীর প্রতিদ্বন্দ্বিতা করা একপ্রকার নিশ্চিত
সম্পর্ক ফর সমর্থন কর্মসূচীর সময় অমিত দেখা করেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সঙ্গেও 


শিল্পপতি রতন টাটার সঙ্গেও তাঁর সাক্ষাত্হয় মাধুরী যে প্রথমবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে সরাসরি লোকসভা ভোটের টিকিট পাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত বিজেপির একাংশ প্রাথমিকভাবে সেলেব্রিটিদের জন্য প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেখানে মুম্বই থেকে মাধুরীর নাম রয়েছে বলে সূত্রের খবর

Theme images by lishenjun. Powered by Blogger.