বিয়ের পিঁড়িতে বসছেন 'বাহুবলী' প্রভাস! ২৮ অক্টোবর বিশেষ চমক।
নজরবন্দি ব্যুরোঃ বাহুবলী ২ এর পর থেকেই অভিনেতা প্রভাসের কেরিয়ারগ্রাফ উর্ধ্বমুখী। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভক্তের সংখ্যা। প্রভাস ভক্তদের বহু দিনের প্রশ্ন, কাকে বিয়ে করবেন বাহুবলী নায়ক?
বহুবার গুঞ্জন শোনা গেছে, সহ অভিনেত্রী অনুষ্কা শেটিকে ডেট করছেন প্রভাস। তাঁকেই নাকি বিয়ে করবেন তিনি। তবে সব জল্পনার অবসান ঘটাতে চলেছেন অভিনেতা নিজেই। আগামি মাসের ২৮ তারিখ তাঁর জন্মদিন। ওইদিন নিজের বিয়ের দিনক্ষণ, পাত্রী সম্পর্কে পর্দাফাঁস করবেন প্রভাস, খবর সূত্র পিঙ্কভিলা।