Header Ads

আরও নিচ্ছিদ্র হচ্ছে উপত্যকার সীমান্ত কাঁটা-তার।


নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরের কুলগামে বাড়িতে ঢুকে এক সেনা জওয়ানকে হত্যা করল জঙ্গিরা শহিদ জওয়ানের নাম আহমেদ মালিক
সোমবার সকালে কুলগামের চুরথ এলাকায় তাঁর বাড়িতে বলপূর্বক ঢোকে জঙ্গিরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় তাঁকে ঘটনায়, আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন শুরু করেছে সেনা

এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে আরও তত্পর কেন্দ্র। ২৯০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তকে সুরক্ষিত করতে অত্যাধুনিক কাঁটাতারের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সোমবার উপত্যকায় সীমান্ত রক্ষী বাহিনীর হেড কোয়ার্টারে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী।

 সেখানেই এই কাজের শুভ সূচনা করেন রাজনাথ সিং। এছাড়া উপত্যকার নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। কথা বলেন বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে। সীমান্তকে নিশ্ছিদ্র করে উপত্যকায় জঙ্গি উপদ্রব বন্ধ করার বিষয়ে জোর দিতে বলেন সেনা জওয়ানদের


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.