রোনাল্ডোকে পিছনে ফেলে বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড পেলেন লুকা মদ্রিচ।
নজরবন্দি ব্যুরোঃ বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ২০১৮-এর সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।
যিনি পুরস্কার দখলের লড়াইয়ে হারালেন দুনিয়ার অন্যতম সেরা ফুটবলার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মিশরের মহম্মদ সালাহকে।বিশ্বের দুই অন্যতম সেরা ফুটবলারকে হারিয়ে পুরস্কার দখলের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মদ্রিচ বললেন, "অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। গ্রেট অনার।" তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মহম্মদ সালাহকে ধন্যবাদও জানিয়েছেন।
