তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চেয়ে পোস্টার পড়লো এবার।
নজরবন্দি ব্যুরোঃ সাদা কাগজে আলতা দিয়ে লেখা রয়েছে, "দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই"। হলদিয়ার বেশ কিছু জায়গায় এই পোস্টার পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
তৃণমূল সাংসদ দিব্যেন্দ্যু অধিকারী। তার 'মুন্ডু' চেয়ে পোস্টার লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় বিজেপির যোগ রয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন দিব্যেন্দু বাবু। তিনি বলেন, 'বিজেপিই হিংসাত্মক রাজনীতি করতে অভ্যস্ত। এটা ওদেরই কাজ।'
প্রসঙ্গত, কিছুদিন আগে কাঁথিতে বিজেপি জেলা সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হামলা চালানোর ঘটনায় দিব্যেন্দু অধিকারীর নাম উঠেছিল। তার জেরেই এই পোস্টার বলে মনে করা হচ্ছে। এদিকে গোটা ঘটনায় তাদের কোনো যোগ নেই বলেই দাবি করেছেন বিজেপির যুব মোর্চা নেতা অরূপ দাস।