বিজেপি ১২ ঘন্টা বাংলা বনধে ব্যাপক প্রভাব হাওড়া ও ঝাড়গ্রামে।
নজরবন্দি ব্যুরোঃ ইসলামপুরে ছাত্র হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিজেপি ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয়। তার ব্যাপক প্রভাব পড়েছে হাওড়া জেলার গ্ৰামীণ এলাকার আমতা,জয়পুর, উদয়নারায়নপুর সর্বত্র জায়গায়।
সকাল ৬:৩০ মিনিট নাগাদ ফুলেশ্বর ও উলুবেড়িয়া ষ্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। সকাল থেকেই গ্ৰাম থেকে শহর মুখি বেসরকারি একটিও বাস চলতে দেখা যায় নি। আমতা বাস ষ্ট্যান্ডে বেসরকারি বাসের দেখা মেলেনি।তবে সরকারি বাস দেখা মিললেও যাত্রীদের দেখা মেলেনি।আমতা থেকে ১৬ টি রুটের সমস্ত বাস বন্ধ।ফলে সাধারন মানুষ চরম দুর্ভোগে মধ্যে পড়েছেন।
অপর দিকে মঙ্গলবার বন্ধের সমর্থনে ঝাড়গ্রাম মিছিল করে বিজেপি বন্ধের বিরোধীতা করে রাস্তায় নেমেছিলেন শাষক দলের নেতা কর্মীরা। বুধবার সকালে ঝাড়গ্রামে দেখা গেল অন্য চিত্র। বিজেপির ডাকে বাংলা বন্ধ সফলে মরিয়া বিজেপি সমর্থকরা।সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকা সত্তেও ,বিভিন্ন জায়গায় বিজজেপির সমর্থক রা ববিভিন্ন শাখায় বাস চলাচল ন্ধ সফল করতে মরিয়া।
প্রায় অচল বললেই চলে।ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় দোকান ঘুরে ঘুরে দোকান পাট কেউ খুলছে কিনা , দোকানপাট ফুল কদমে বন্ধ করে রাখার প্রয়াস নিয়েছে তারা ।অপরদিকে শাষকদলের পক্ষ থেকে ঝাড়গ্রামের বন্ধ দোকান গুলি খুলার জন্য মিছিল করা হয়।
