Header Ads

উত্তপ্ত ইসলামপুর! রাতের অন্ধকারে আবার গুলিবিদ্ধ ছাত্র!! #NajarbandiExclusive

নজরবন্দি ব্যুরোঃ  উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ হলো ফের এক ছাত্র। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। আহত ছাত্রের নাম আজিজার রহমান। পুলিশ সূত্রে খবর ওই ছাত্রের হাতে গুলি লেগেছে। ইসলামপুর কলেজের ছাত্র।


 দোকান থেকে বাড়ি ফেরার সময় একদল দুষ্কৃতী মোটর বাইকে করে তার পথ আটকায়। গুলি করে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা তারপর স্থানীয় বাসিন্দারা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ ছাত্র এসএফআইয়ের কর্মী। কি কারণে গুলি চললো, তা খতিয়ে দেখছে পুলিশ।


 এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বুধবার রাজ্যে বনধ্ ডেকেছে বিজেপি এবং আরএসএস। উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা রয়েছে। এরই মধ্যে ফের এক ছাত্র গুলিবিদ্ধ হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহত ছাত্রের বাড়ি চোপরা ব্লকের ঘিরনি গাও গ্রাম পঞ্চায়েতের নাসাদি গজ গ্রামে।
Theme images by lishenjun. Powered by Blogger.