Header Ads

শুক্রবার আবার বনধের ডাক!




নজরবন্দি ব্যুরো: ইসলামপুরের ঘটনায় উত্তপ্ত বাংলার রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে আজ বুধবার গোটা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।

১২ ঘন্টার বনধ পালন করবে তারা। এর পাশাপাশি আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ব্যবসা ধর্মঘটে অনড় রইল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। ফ্লিপকার্ট এবং ওয়ালমার্টের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্তের বিরুদ্ধেই ওই ধর্মঘটে যেতে চলেছে সর্বভারতীয় সংগঠনটি। ফলে আবার সমস্যায় পড়বে রাজ্যের সাধারণ মানুষ।

এই সংগঠনের বক্তব্য, মোদী সরকার এফডিআইতে যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিপন্থী ওই ব্যবসায়িক গাঁটছড়া। খুচরো বাজারে আরও বেশি বিদেশি পুঁজি আমদানির প্রতিবাদে তারা ভারতজুড়ে ব্যবসা ধর্মঘট ডেকেছে, জানিয়েছে ওই সংগঠন।  
Theme images by lishenjun. Powered by Blogger.