Header Ads

কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ। ধেয়ে আসছে প্রবল জোরে বৃষ্টি।

জরবন্দি ব্যুরোঃ সপ্তাহের প্রথম দিনেই ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে অবস্থান করবে নিম্নচাপ অক্ষরেখা। ঘূর্নাবর্তটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তিশগড় ও উড়িষ্যাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামি ১৫ অগাস্ট পর্যন্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.