Header Ads

আবার পিছিয়ে গেল আসামে নাগরিকপঞ্জি সংশোধন প্রক্রিয়ার দিন!


নজরবন্দি ব্যুরোঃ অসমের নাগরিকপঞ্জি সংশোধন প্রক্রিয়া আবার পিছিয়ে গেল ফলে, সহসা উদ্বেগ কাটছে না বিপাকে পড়া অসংখ্য ভাষিক ধর্মীয় সংখ্যালঘু মানুষের ৩০ জুলাই এনআরসি-‌ চূড়ান্ত খসড়া প্রকাশের সময় বলা হয়েছিল, আগস্ট থেকে শুরু হবে সংযোজন, সংশোধন বা আপত্তি জানানোর নির্দিষ্ট আবেদনপত্র বিলির কাজ
আগেই সেটা পিছিয়ে ১০ আগস্ট করা হয় কর্তৃপক্ষ এখন বলছেন, ২০ আগস্ট থেকে এনআরসি সেবা কেন্দ্রগুলিতে বা অনলাইনে ফর্ম বিলি শুরু হবে জমা নেওয়ার শেষ দিন একই থাকছে ২৮ সেপ্টেম্বর জমা নেওয়া আগে ঠিক ছিল ৩০ আগস্ট থেকে হবে সেটা এগিয়ে এনে করা হল ২০ আগস্ট


কিন্তু কেন এটা করা হল, তার কোনও ব্যাখ্যা নেই অবশ্য সুপ্রিম কোর্ট নির্দেশই দিয়েছে, এনআরসি কর্তারা মিডিয়ার সামনে মুখ খুলতে পারবেন না নাম সংযোজন বা আপত্তির ক্ষেত্রে নির্দিষ্ট আবেদনপত্র সেবা কেন্দ্রগুলিতে গিয়েই জমা দিতে হবে রাজ্যের বাদ পড়া ৪০ লাখ হাজার ৭০৭ জনের জন্য রয়েছে ২৫০০ কেন্দ্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.