Header Ads

পরিবার চাইলে দলের তরফে শ্রদ্ধা জানানো হবে মহান কমিউনিস্ট নেতাকে!


নজরবন্দি ব্যুরোঃ সাম্যবাদ গণতন্ত্রের দর্শনে প্রভাবিত হয়ে একদিন কমিউনিস্ট আন্দোলনের একনিষ্ট সৈনিক হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় শ্রমিকের স্বার্থ রক্ষার লড়াইয়ে মানতেন না রাজনৈতিক ভেদাভেদ
 স্বভাবতই সোমনাথ চট্টোপাধ্য়ায়কে তাঁর রাজনৈতিক মতাদর্শে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় বহন করতে হয়নি তিনি তাঁর রাজনৈতিক জীবনকে দলের ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছিলেন সেই কারণে আজ তাঁর প্রয়াণে শোকে মূহ্যমান বাংলার রাজনৈতিক মহল সূত্রের খবর সি পি আই এম দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যদি তাঁর পরিবার রাজি থাকেন তাহলে দলের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

 তাই পরিবারের মতামতের ওপরই নিরভর করতে হবে আলিমুদ্দিন কে। কিন্তু প্রশ্ন, এই মহান নেতার রাজনৈতিক অবস্থান, তাঁর কাজ কর্ম, তাঁর গ্রহন যোগ্যতা সব কিছু বুঝতে অনেক সময় নিল আলিমুদ্দিন। এখন আর সময় নেই!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.