Header Ads

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, লোকসভার প্রাক্তন অধ্যক্ষো প্রাক্তন বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে তাঁর উদ্দেশ্যে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, সোমনাথ বাবুর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। এই মৃত্যু রাজনীতির জগতে এক দুঃখজনক অধ্যায়। সোমনাথ বাবুর পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানান তিনি। লোকসভার প্রাক্তন অধ্যক্ষের রাজনৈতিক জীবন স্মরণ করে তাঁকে সম্মান জানান।
প্রসঙ্গত, রাজনৈতিক ভাবে বিরোধী হলেও ব্যক্তিগত জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। কেউই কাউকে কোনোদিন ব্যক্তিগর কুৎসিত আক্রমণ করেননি। এমনকি একবার সোমনাথ চট্টোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদে দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.