Header Ads

কথা মতো অমিত শাহকে আইনি নোটিস পাঠাল তৃণমূল।

নজরবন্দি ব্যুরোঃ ১১ অগস্ট মেয়ো রোডে অমিত শাহের সভাকে 'ফ্লপ' বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক 'ব্রায়েন সেদিনই ডেরেক অভিযোগ করেন, ''বাংলাকে অপমান করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বাংলাকে অপমানের দায় মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে তাদের।'' সেদিন তৃণমূলের পক্ষ থেকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বিজেপিকে। ক্ষমা না চাইলে আইনের পথে যাওয়ারও হুমকি দিয়েছিলেন তৃণমূলের এই সাংসদ। তিনি জানিয়েছেন, ''একদিন সময় নিন, ক্ষমা চান। আমরা ভিডিও রেকর্ড করে রেখেছি। নইলে আইন কথা বলবে।' কিন্তু নিজ অবস্থানে অটল অমিত কোন ক্ষমা প্রার্থনা করেননি। আর কথা মতোই অমিত শাহের বিরুদ্ধে আদালতের পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেস। 

তৃণমূল সুত্রের খবর, আইনজীবী মারফত আজ রাজ্য বিজেপির দফতরে মানহানির মামলার নোটিস পাঠানো হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহকে আইনি নোটিশ পাঠিয়েছেন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.