Header Ads

তৃণমূলের অ্যাকাউন্টে ড্রাফটের মাধ্যমে এত টাকা দিল কে? শীতঘুম কাটিয়ে জেগে উঠল সারদা-সিবিআই!!

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোট আসন্ন! রাজ্যে সমুখ সমরে নামতে চলেছে তৃণমূল-বিজেপি। লোকসভার দিকে দিন যত এগচ্ছে রাজনৈতিক নেতাদের আক্রমন প্রতি আক্রমনের ঝাঁঝ ততই বাড়ছে! পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে শুরু করল তদন্তের গতিও! 

সারদা নিয়ে আবার বে কায়দায় পড়তে চলেছে তৃণমূল। অনেকদিন পর আবার সারদার তদন্ত মাথা চাড়া দিয়ে উঠেছে। সূত্রের খবর,  সারদা নিয়ে তদন্ত করতে গিয়ে সিবিআই তৃণমূলের অ্যাকাউন্টে সন্দেহজনক ড্রাফটের সন্ধান পেয়েছে! প্রায় ২০ থেকে ২৫ টি ড্রাফটের মাধ্যমে তৃণমূলের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে ২০১৩ - ১৫ সালের মধ্যে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম সূত্র। হরিষ মুখার্জী রোডের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূলের অ্যাকাউন্টে জমা পড়েছে টাকা!! 

সূত্রের খবর চেক ব্যাবহারের বদলে কেন ড্রাফটের মাধ্যমে টাকা দেওয়া হল তৃণমূল কে তা জানতে চায় সিবিআই! কে বা কারা কোন উদ্দেশ্যে তৃণমূল কে ড্রাফটের মাধ্যমে টাকা দিল তাও খতিয়ে দেখছে সিবিআই!  ড্রাফটের উৎসের সন্ধানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চিঠি দিয়েছে সিবিআই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.