Header Ads

কাটতে চলেছে পে কমিশন ও শিক্ষক নিয়োগ জট? গুরুত্বপূর্ণ বৈঠক আগামিকাল

নজরবন্দি ব্যুরোঃ একাধিক সমস্যায় জর্জরিত এরাজ্যের শিক্ষকরা। শিক্ষক সমস্যা সমাধানে এবার তাদের পাশে এসে দাঁড়ালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আগামি ১৪ অগাস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাথে বৈঠক করবেন আব্দুল মান্নান। পে কমিশন বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকে। রাজ্যে ষষ্ঠ পে কমিশন চালু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই বৈঠকে। এর পাশাপাশি প্রধান শিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হবে বলে সূত্রের খবর। আগামিকাল বেলা ১২টায় এই বৈঠক শুরু হবে। এদিনের আলোচনায় উঠে আসা বিষয়গুলি তোলা হবে বিধানসভায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.