Header Ads

ছাত্র নেতা উমর খালিদের উপরে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি।


নজরবন্দি ব্যুরোঃ  জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদের উপরে হামলা হল সোমবার বেলা ১টা নাগাদ নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি ক্লাবের বাইরে তাঁর উপর গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি
 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড় ঠেলে এগিয়ে আসতে দেখা যায় সাদা জামা পড়া একজনকে। কিছু বোঝার আগেই সে গুলি চালায়। এর মধ্যেই বেসামাল হয়ে পড়ে যান খালিদ। গুলি তাঁর পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য রক্ষা পান খালিদ ঘটনার পর খালিদ বলেছেন “সারা দেশে একটা আতঙ্কের আবহ চলছে। যাঁরাই সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাঁদেরই ভয় দেখানো হচ্ছে”।

হামলাকারী আকাশে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পালায় পালানোর সময় সে তার পিস্তলও ফেলে দিয়ে যায় সেটি উদ্ধার করেছে পুলিশ এখনও পর্যন্ত হামলাকারীর খোঁজ পায়নি পুলিশ

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.