Header Ads

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ নিয়ে আবার বিতর্ক!

নজরবন্দি ব্যুরো : আবার একাদশ, দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ আইনি জালে। PH দের জন‍্য সংরক্ষিত আসন নিয়ে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে একাধিক আইনি জটিলতা কাটিয়ে কিছুদিন আগে কাউন্সেলিং হয়। মোট শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৭১২ বলে জানা গিয়েছে।এর মধ‍্যে ৮৬টি শূন্য পদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
এই সংরক্ষিত পদে নিয়োগের ক্ষেত্রে SSC-কমিশন নিয়ম মানেনি। এই অভিযোগের প্রেক্ষিতে শারীরিক প্রতিবন্ধী কোটায় নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ‍্যোপাধ‍্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.