Header Ads

রেলে ১০ হাজার নতুন নিয়োগের ঘোষনা করলেন রেলমন্ত্রী! শীঘ্রই আরও ১৩ হাজার পদে নিয়োগ।

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১০ হাজার আরপিএফ নিয়োগ করার কথা ঘোষনা করলো রেল। সম্প্রতি এই কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী পীযুষ গয়াল।
ভারতীয় রেলে প্রায় ১০ হাজার পদে আরপিএফ নিয়োগ হবে। মোট শূন্যপদের মধ্যে পঞ্চাশ শতাংশ পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। শনিবার দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পণ্যবাহী ট্রেনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এই ঘোষনা করেন রেলমন্ত্রী। মূলত মহিলা যাত্রীদের সুরক্ষার কথা মাথায়য় রেখেই এই বিপুল কর্মী নিয়োগ।
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আরও সুখবর। সূত্রের খবর, খুব শীঘ্রই আরও প্রায় ১৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেল। অনলাইন পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.