শেষযাত্রায় সোমনাথ চট্টোপাধ্যায়। চোখ রাখুন তাঁর অন্তিম পথসূচিতে।
নজরবন্দি ব্যুরোঃ প্রয়াণ ঘটেছে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়ের। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে আজ সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর শেষযাত্রার সূচি- হাসপাতাল থেকে ১২টা ৩০ নাগাদ সোমনাথ বাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে কলকাতা হাইকোর্টে। ১টা ১৫ পর্যন্ত সেখানে রাখা থাকবে দেহ। শ্রদ্ধাজ্ঞাপনের পর মৃতদেহ নিয়ে রওনা হবে রাজ্যসভার উদ্দেশ্যে। ২টো ১৫ পর্যন্ত সেখানে দেহ থাকবে। এরপরেই বর্ষীয়ান এই রাজনীতিবিদের নিথর দেহ শেষবারের মতো পৌঁছবে রাজা বসন্ত রায় রোডে তাঁর নিজের বাড়িতে। সন্ধ্যে ৬টা পর্যন্ত সেখানে রাখা হবে মরদেহ। শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর তাঁকে নিয়ে শববাহী শকট রওনা দেবে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে। মরণোত্তর দেহ দান করেছেন হাসপাতালকে। এখানেই শেষ হবে তাঁর শেষযাত্রা। সারা দেশ জুড়ে রাজনীতিবিদরা শ্রদ্ধা জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশে।

No comments