ভুল স্বীকার করুক সিপিএম,সোমনাথ চট্ট্যোপাধ্যায়কে বহিস্কারের সিদ্ধান্ত ভুল ছিল৷
অরুনাভ সেনঃ সোমনাথ চট্ট্যোপাধ্যায়ের মৃত্যু, ভারতীয় রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র যেন খসে গেল৷এক মহীরুহের পতন৷একটি যুগের অবসান৷প্রায় প্রবাদপ্রতিম এই মানুষটি ছিলেন সত্যিই সমালোচনার উর্ধে৷তার মৃত্যুতে অনেকের হৃদয় নিশ্চিতভাবে যন্ত্রনা বিদ্ধ হবে৷সিপিএম অন্ত প্রান মানুষটি কে বহিস্কারের সিদ্ধান্ত পার্টি অন্ত প্রান মানুষেরা অন্তর থেকে মেনে নেননি,তেমনই বাম রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নন এমন মানুষেরা তার বহিস্কারে দুঃখ পেয়েছিলেন৷আজ সময় এসছে ভুল স্বীকার করার৷
দল অনেককে ফিরিয়ে নিয়েছে৷তাহলে কি অপরাধ ছিল সোমনাথ চট্ট্যোপাধ্যায়ের?বহিস্কারের পরও একজন কমিউনিষ্টের মত আচরন করেছেন৷কখনও দলবিরোধী মন্তব্য করেন নি৷দলের ভাবমূর্তির ক্ষতি হবে এমন কোনও বিবৃতি তাঁর মুখ দিয়ে কখনও বের করতে পারেন নি বাঘা,বাঘা সাংবাদিকরা৷কার্যত দলের এমন সম্পদ সোমনাথ চট্ট্যোপাধ্যায়ের মত মানুষকে দল থেকে বহিস্কার করে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম৷সোমনাথ বাবু দীর্ঘদিন অসুস্থ ছিলেন৷তখনও দলের তরফে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বঙ্গ ব্রিগেড কিংবা সিপিএমের পলিটব্যুরো বা কেন্দ্রীয় কমিটির নেতাদের চোখে মুখে বা বিবৃতিতে প্রকাশ পায়নি৷আজ আর তিনি নেই৷কোটি,কোটি বাম সমর্থক,কর্মীর হৃদয় আজ রক্তাত্ব৷অথচ সিপিএম নেতৃত্বের শোকজ্ঞাপন ছাড়া বিশেষ কোনও সক্রিয়তা এখনও পর্যন্ত অন্য কিছু চোখে পড়েনি৷
এটাই শেষ সুযোগ সিপিএমের কাছে,অবিলম্বে দলের শীর্ষ নেতৃত্ব বিবৃতি দিয়ে স্বীকার করুক জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার মত ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি তারা করেছেন সোমনাথ চট্টোপাধ্যয়ের মত একজন মহীরুহকে তুচ্ছ কারনে দল থেকে বহিস্কার সোমনাথ চট্টোপাধ্যায়ের বহিস্কারে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে,সেই ক্ষতি কখনও পূরন হবে না৷

No comments