"সোমনাথ বাবু দলের ঊর্ধ্বে! আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।" শোকস্তব্ধ সূর্যকান্ত মিশ্র
নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়। আজ সকাল ৮টা ১৫ মিনিটে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকাহত বাম নেতা সূর্যকান্ত মিশ্র।
একসময়ের বাম রাজনীতিবিদ সোমনাথ বাবুর সাথে দলের মতবিরোধ বাঁধে। দলের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল না তাঁর। তবে কখনোই দলবিরোধী কিংবা বামপন্থা বিরোধী কোনো মন্তব্য তাঁর মুখে শোনা যায়নি। আজ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সোমনাথ বাবুর প্রয়াণে সূর্যকান্ত মিশ্র বলেন, দলের সাথে তাঁর সম্পর্ক না থাকলেও তাতে কিছু এসে যায় না। তিনি দলের ঊর্ধ্বে।
চিরকাল গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই চালিয়ে গেছেন। তাঁর চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। সূর্যকান্ত বাবু জানান, সোমনাথ চট্টোপাধ্যায়ের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরে বিশেষ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments