Header Ads

একাদশ - দ্বাদশের কাউন্সেলিং- এ যোগদানকারী প্রার্থীরা নিয়োগপত্র পাবেন কবে? পড়ুন।

অনলাইন ডেস্ক: সুখবর চাকরি প্রার্থীদের জন্য। একাদশ - দ্বাদশের কাউন্সেলিং-এ যোগদানকারী প্রার্থীদের আজই রেকমেন্ডেশন লেটার দেয়া হবে বলেই খবর। সূত্রের খবর, আর যদি না নতুন করে কোনও আইনি জটিলতা তৈরি হয়, তাহলে ২০ দিনের মধ্যে নিবেদিতা ভবন থেকে নিয়োগপত্র দেবে কমিশন। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাকফুটে রাজ্য সরকার।

 প্রায় ৬ বছরের বেশি সময় ধরে এই বিতর্ক চলে আসছে। আর সেই বিতর্ক এখন ভয়ঙ্কর আকার নিয়েছে। আর এবার সেই বিতর্কের মাঝে তিন দিন আগে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে কমিশন। কমিশন ঘোষণা করে চলতি মাসের ২৬  তারিখ থেকে একাদশ - দ্বাদশের  কাউন্সেলিং শুরু হতে। আর এর ফলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে হবু শিক্ষকরা। কিন্তু সেখানেও দেখাদেয় বিপত্তি। জানা গিয়েছে, একাদশ- দ্বাদশ এর PDF কেসে এর ব্যাপারে  চেয়ারম্যান ও সেক্রেটারিকে গত বুধবার কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন  বিচারপতি সেখর ববি শরাফ।


আর এর ফলে আবারও আইনি জালে কি আটকে জেতে চলেছে একাদশ - দ্বাদশের কাউন্সেলিং? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে।
আর গতকাল এস এস সি নিয়োগ নিয়ে আদালত গুরুত্বপূর্ণ কিছু ইতিবাচক  সিদ্ধান্ত  নিয়েছে। PDF মামলার নিষ্পত্তি ঘটিয়ে আদালত ২৬ তারিখ থেকে একাদশ - দ্বাদশের  কাউন্সেলিং- এর অনুমতি দেয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.