পার্টটাইম পলিটিকস জিন্দাবাদ৷ পোষ্ট এডিট – অবশ্যই পড়ুন, আপনার মতামত দিন।
অরুনাভ সেনঃ রাজনীতি সম্পর্কে সাধারন মানুষের জ্ঞান একপ্রকার সীমিত বলা চলে!অনেকে বলেন রাজনীতিবিদরা সাধারন মানুষকে বেশীরভাগ সময়ে বোকা বানান,কথাটা হয়ত অনেকাংশে সত্যি,আবার মিথ্যাও৷যাই হোক পলিটিকস,বাংলায় যার আভিধানিক অর্থ রাজনীতি৷যার সংজ্ঞাটি বড় গোলমেলে৷পোড়খাওয়া,আদর্শবান রাজনীতিবিদগন হয়ত চায়ের পেয়ালায় রাজনীতির সংজ্ঞা নিয়ে তুফান তুলতে পারেন,কিন্তু পার্টটাইম রাজনীতিবিদদের কাছে পলিটিকস স্রেফ কিছুটা নেশার মত!পার্টটাইম পলিটিকসের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা বেশীরভাগ এসেছেন বলিউড থেকে৷যাদেরকে নির্বাচনী যুদ্ধে,প্রচার অভিযানে ব্যবহার করেছে ভারতবর্ষের প্রায় সব রাজনৈতিক দল৷এরা আদপে পার্টটাইম পলিটিকসবাজ!
এদের কেরিয়ারের উপর প্রায় প্রশ্নচিহ্ন বসে গিয়েছে,গ্ল্যামারের ছটায় আর তেমন ভাবে উল্লসিত হন না সাধারন পাবলিক,তখন এরা পরিত্রানের পথ হিসেবে খুঁজে নেন রাজনীতি৷দেশের অর্থনীতি,রাজনীতি,বিদেশনীতি,সংস্কৃতি,সাহিত্য সম্পর্কে প্রায় ধারনা নেই বললেই চলে, কুছ পরোয়া নেই,প্রথমে অন্ততপক্ষে সমাজসেবী হিসেবে নাম লেখাও,প্রমোশন নিয়ে চলে এসো বৃহত্তর রাজনীতির অঙ্গনে৷গডফাদারেরা আছেন,তারা ঠিক একটা হিল্লে করে দেবেন৷আসলে বোকা বাক্স,এবং সিনেমার দৌলতে গ্ল্যামার জগতের নায়ক,নায়িকাদের ইমেজ হিম্যানসুলভ৷বিশেষনের পর বিশেষন বসিয়েও এদের গুনকীর্তন শেষ করা যায়না৷অন্তত দেশের অগনিত মানুষের বিশ্লেষন,পছন্দ সেই সার সত্যকে প্রমান করেছে৷

ভারতীয় রাজনীতিতে গ্ল্যামার নিয়ে প্রথম পরীক্ষা-নিরীক্ষা চালায় কংগ্রেস৷সাফল্য প্রায় সঙ্গে,সঙ্গে৷দেখাদেখি গ্ল্যামারের ব্যাটলে জড়িয়ে পড়ে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল৷স্বভাবত রাজনীতির অঙ্গনে যেন চোখে পড়ছে এক শ্রেনীর পার্টটাইম পলিটিকসবাজেদের৷ভারতীয় রাজনীতির ট্র্যাজেডির বোধহয় এখনও পরিসমাপ্তি ঘটেনি৷
অন্তত যে হারে গ্ল্যামার জগতের কেউকেটারা যেভাবে রাজনীতির অঙ্গনে প্রবেশ করছেন,না-জানি কোনওদিন হয়ত সমকালীন রাজনীতি নিয়ে দু-চার কথা বলার ইচ্ছা পোষন করলে আমাকে-আপনাকে হয়ত গ্ল্যামার জগতের কেউকেটা হতে হবে৷আসল সত্য হল যখন একের পর এক ছবি ফ্লপ করে,স্টুডিওতে পা দিলে মাথা বনবন করে ঘোরে,তখন বার্ধক্যের বারাণসী হয়ে ওঠে রাজনীতি৷তখন যেন চেঁচিয়ে বলতে ইচ্ছা করে পার্টটাইম পলিটিকস জিন্দাবাদ৷(কভারের ছবি সউজন্যেঃ গুগুল)

No comments