Header Ads

পশ্চিমবঙ্গ এখন অতীত! রাজ্যের নাম আজ থেকে শুধুই 'বাংলা'

নজরবন্দি ব্যুরোঃ আজ বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাশ হয়ে গেল। এবার কেন্দ্র সায় দিলেই পশ্চিমবঙ্গ বদলে যাবে 'বাংলা'য়। আজ বিধানসভায় তৃণমূল, বাম, বিজেপি এবং কংগ্রেস বিধায়কদের সবার ভোট পড়ে প্রস্তাবের পক্ষে।
ফলে কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের নাম বদলে হতে চলেছে বাংলা। এই বিষয়ে উল্লেখ করা চলে ২০১৬ সালের আগস্ট মাসেও একবার চেষ্টা হয়েছিল নাম পরিবর্তনের। কিন্তু সেবার কেন্দ্র অনুমতি দেয়নি কারন প্রস্তাব করা হয়েছিল তিনটি নাম। বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বংগাল’! কেন্দ্র তখন জানিয়ে দিয়েছিল নাম রাখতে হবে একটিই। আর আজ সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল সেই নাম 'বাংলা'!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.